ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • কলাপাড়ায় ট্রলার থেকে ২০ মণ ডগ হাঙর উদ্ধার

    কলাপাড়ায় ট্রলার থেকে ২০ মণ ডগ হাঙর উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদে অভিযান চালিয়ে একটি মাছ ধরা ট্রলার থেকে ডগ প্রজাতির ২০ মণ হাঙর জব্দ করেছে পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে এফবি আল-আমীন ট্রলার থেকে ১৫ লাখ টাকা মূল্যের হাঙরগুলো জব্দ করে। 

    আজ বেলা দেড়টায় কলাপাড়া বন কর্মকর্তার কাছে হাঙরগুলো হস্তান্তর করা হলে তারা পুড়িয়ে ফেলে। এসময় কোস্টগার্ড, মৎস্য বিভাগ এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

    ট্রলার মালিক মো. আল-আমীনসহ অন্যান্য জেলেদের এই ধরনের জলজ প্রাণী শিকার না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে কলাপাড়া বন কর্মকর্তা আব্দুস ছালাম জানিয়েছেন।

    সাগরে বিভিন্ন প্রজাতির হাঙর রয়েছে। জব্দকৃত হাঙরগুলো সেন্ডি বা ডগ প্রজাতির। এগুলো দলগত ভাবে চলাচল করায় জেলেদের জালে আটকে পরে এবং এগুলো সর্বোচ্চ ২০ থেকে ২৫ ইঞ্চি দৈর্ঘ্যরে হয়ে থাকে বলে মৎস্য বিভাগের কর্মকর্তাগণ নিশ্চিত করেছেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ