ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাড়ি ভাঙচুর, আহত ৫ 

    গৌরনদীতে বেদে পল্লীতে হামলা-পাল্টা হামলা

    গৌরনদীতে বেদে পল্লীতে হামলা-পাল্টা হামলা
    বেদে পল্লীর বাসিন্দারের সাথে মত বিনিময় করেন প্রশাসনের কর্মকর্তারা।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী পৌরসভার টরকীচর বেদে পল্লীতে বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের পাঁচ জন আহতসহ ৫টি বসতঘর ভাঙচুর করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দেসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে বেদে পল্লীতে পুলিশ মোতায়ন করা হয়েছে।  এলাকাবাসি ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেদে পল্লীর নাসির সরদার ও স্বপন তালুকদারের মধ্যে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নাসির সরদার ও স্বপন তালুকদারের সাথে বাকবিতান্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। 

    এর জের ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের দুই নারীসহ তিনজন আহত হয়। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সকালে পূনরায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুইজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বেদে পল্লী পরিদর্শন করেন। 

    এসময় বেদে পল্লীতে শান্তি ফিরিয়ে আনতে পল্লীর বাসিন্দারের সাথে মত বিনিময় করেন প্রশাসনের কর্মকর্তারা। গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, আহত ঘটনায় স্বপন তালুকদারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ