ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অনিশ্চিত টি-২০ বিশ্বকাপ

    অনিশ্চিত টি-২০ বিশ্বকাপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে চলতি বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-২০ বিশ্বকাপের। কিন্তু করোনার ক্রমবর্ধমান বিস্তারের কারণে বিশ্বকাপ আদৌ আয়োজন করা যায় কিনা সে ব্যাপারে চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

    আইসিসিও ভয় পাচ্ছে, এমন পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ শুরু হলে তা বিভিন্ন দেশের খেলোয়াড় ও কর্মকর্তাসহ সবাইকে বিপদের মুখে ফেলে দেয়া হয় কিনা সেটা নিয়ে। তাই শেষ পর্যন্ত হয়তো ভেন্যু হিসেবে এগিয়ে আসতে পারে মধ্যপ্রাচ্যের দেশ সংযু্ক্ত আরব আমিরাত। খবর টাইমস অব ইন্ডিয়া, রয়টার্সের।

    আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা।কিন্তু ভারতে করোনা পরিস্থিতি আগের চেয়ে ভয়ানক হয়ে পড়েছে। শুক্রবার আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন। তবে মেডিক্যাল এক্সাপার্টদের ধারণা প্রকৃত সংখ্যা ৫ থেকে ১০ গুণ বেশি হতে পারে।

    আইসিসি বলেছে, ভারতেই হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তা রদবদল হতে পারে। ভারতের বদলে কোন দেশে অনুষ্ঠিতি হবে, আইসিসি তা উল্লেখ করেনি।


    বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজার ধীরাজ মালহোত্রা বৃহস্পতিবার বলেছেন, পরিবর্তিত ভেন্যু হতে পারে সংযুক্ত আরব আমিরাত। 

    উল্লেখ্য, গত বছর সফল ভাবে আইপিএল আয়োজন করেছে আমিরাত। এবার যদি টি-২০ বিশ্বকাপের আয়োজন তারা করে থাকে, এর স্বত্ব থাকবে ভারতের কাছে। 

    সম্প্রতি টি-২০ বিশ্বকাপের জন্য নয়টি কেন্দ্রের নাম জানিয়েছিল বিসিসিআই। কিন্তু ক্রমাগত বেড়ে চলা মৃত্যুমিছিল আশঙ্কা জাগিয়েছে। আপাতত পরিস্থিতির উন্নতি হওয়ার আশা করা ছাড়া বোর্ডের কাছে কোনও পথ খোলা নেই।  


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ