ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
  • বরিশালে বিপুল দেশীয় অস্ত্র ও মাদকসহ পিতা-পুত্র আটক

    বরিশালে বিপুল দেশীয় অস্ত্র ও মাদকসহ পিতা-পুত্র আটক
    বরিশালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক পিতা-পুত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। ৩০ এপ্রিল রাত ৯টার দিকে নগরীর কালুশাহ সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার ৭ নম্বর সূর্যপাশা ইউনিয়নের মৃত চেরাগ আলী সরদারের ছেলে মো. শাহজাহান সরদার (৫৫) ও তার ছেলে ইমারান সরদার (২৪)।

    অভিযানের নেতৃত্ব দেয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ‘আটককৃতরা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের কালুশাহ সড়কের মীরাবাড়ির পোল এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো।

    শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন তারা। এসময় সেখান থেকে ১২টি দেশীয় অস্ত্র, ৫৫ গ্রাম গাঁজা এবং ওজন মাপার একটি যন্ত্রসহ পিতা-পুত্রকে আটক করা হয়। যাঁর মধ্যে ৬টি ধারালো ছোড়া, একটি রাম দা এবং ৫টি চাপাতি রয়েছে। উদ্ধারকৃত গাঁজা বিক্রির জন্য রাখা হয়েছিল। তাছাড়া নগদ কিছু টাকাও উদ্ধার করা হয়।

    ওসি বলেন, বাবা-ছেলে মাদক ব্যবসা করতো। তারা হয়তো ডাকাতির উদ্দেশ্যে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র মজুদ রেখেছিল। জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তাছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ