ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বি হিজলায় গ্রেফতার জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব: নৌ প্রতিমন্ত্রী  বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি বরিশাল বিভাগে ৩০০ কিলোমিটারজুড়ে নদীভাঙন বরিশালে ডেঙ্গুর প্রকোপ নিয়ে শঙ্কা, বাড়তে পারে সংক্রমণ বরিশালে স্টেডিয়াম কলোনির নারীদের ভাগ্য বদলে দিল পাঁচ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার ঝালকাঠির নেছারাবাদে দেশ, জাতি ও উম্মাহর ঐক্য শান্তি ও কল্যাণ কামনা করে শেষ হলো বার্ষিক মাহফিল ঘূর্ণিঝড়ে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা
  • ব্যবসায়ীদের আগের মতোই বিশেষ সুবিধা দিবে ব্যাংক

    ব্যবসায়ীদের আগের মতোই বিশেষ সুবিধা দিবে ব্যাংক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস মহামারিতে ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দেওয়া হয়। সেই বিশেষ সুবিধা দুই দিন আগে বাতিল করেছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু আজকে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে ব্যবসায়ীদের আগের মতোই বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে গিয়ে আলোচনা করেন ব্যবসায়ী নেতারা। আলোচনা শেষে ছোট ব্যবসায়ীদের মতোই বড় ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

    অর্থাৎ, মোট ঋণের ১৫ শতাংশ ফেরত দিলে খেলাপি হওয়া থেকে রেহাই পাবেন ব্যবসায়ীরা।

    বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

    এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘২৫ শতাংশ পরিশোধ করে ঋণ নিয়মিত করার যে সুবিধা ছিল, সেটা ১৫ শতাংশ করা হয়েছে। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে অনেকে এ সুবিধা নিয়ে ঋণ নিয়মিতকরণ করেছে।’

    এর আগে বুধবার ( ২৯ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

    ওইু সার্কুলারে বলা হয়েছে, ‘ঋণ/বিনিয়োগ পরিশোধের ক্ষেত্রে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে প্রদেয় কিস্তিগুলোর ন্যূনতম ২৫ শতাংশ পরিশোধ করা হলে এ সময়ে ঋণ/বিনিয়োগগুলো বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। তবে কোভিড-১৯ মহামারিকালীন সিএমএসএমই খাতের ঋণ/বিনিয়োগগ্রহীতারা অধিক ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং এই খাতে কর্মরত কর্মবল বহাল রাখার লক্ষ্যে সিএমএসএমই খাতে বিতরণকৃত ঋণ/বিনিয়োগের বিপরীতে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রদেয় অর্থের ২৫ শতাংশের পরিবর্তে ন্যূনতম ১৫ শতাংশ চলতি ডিসেম্বর মাসের শেষ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হলে উক্ত সময়ে ঋণ/বিনিয়োগ বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না মর্মে নির্দেশনা প্রদান করা হলো।’

    এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে ঋণের ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ পরিশোধ করলেও খেলাপি হবে না— এই সুবিধা কেবল সিএমএসএমই খাত, অর্থাৎ ছোট উদ্যোক্তারাই পাবেন


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ