ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের র‌্যালি

    বরিশালে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের র‌্যালি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটি, শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা কমিটি,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটি পৃথক এ র‌্যালি সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেন । 

    শনিবার (০১ লা মে)  সকাল ১১ টায় নগরীর ফকির বাড়ি বাসদ দলীয় কার্যলয় থেকে এক বণ্যাঢ্য র‌্যালি বেড় হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণ কেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল চত্বর সম্মুখে শ্রমীকদের ঈদের আগে বেতন-বোনাস সহ চার দফা দাবী আদায়ের দাবীতে  সমাবেশ করে। 

    বাসদ বরিশাল জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী, শ্রমিক নেতা দুলাল মল্লিক,জাহাঙ্গীর হোসেন, মানিক মিয়া,নুরুল হক,শহিদুল ইসলাম,মহসিন মীর,সাইফুল ইসলাম ও নিলিমা জাহান। 

    অপরদিকে সকাল সাড়ে ১১টায় নগরীর ফকির বাড়ি সড়কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দলীয় কার্যলয়ে জাতীয় শ্রমিক পার্টির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক পার্টির জেলা সভাপতি জাকির হোসোনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড, শেখ মোঃ টিপু সুলতান,মোজাম্মেল হক ফিরোজ,জাহাঙ্গির চৌধুরী, সুজন আহমেদ,শামিম শাহরুখ তমাল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এর পূর্বে জাতীয় শ্রমিক পার্টির আয়োজনে নগরীর বিভিন্ন সড়কে র‌্যালি বেড় করেন তারা। 

    এর আগে সকালে নগরীর নাজির মহল্লাহ সড়ক থেকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ও নারী ট্রেড ইউনিয়ন সহ নির্মাণ শ্রমিক ইউনয়ন বরিশাল জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি এ্যাড, একে আজাদের নেতৃত্বে নগরীতে র‌্যালি বের করেন । পরে  শ্রমিকদের দাবী পুরনের সরকারের প্রতি আহবান জানিয়ে দলীয় কার্যালয়ে  আলোচনা সভার আয়োজন করেন তারা ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ