ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ক্যাটরিনার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ

    ক্যাটরিনার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের পর স্বামীকে নিয়ে প্রথম ক্রিস্টমাস ডে ও বর্ষবরণ উদযাপন করেছেন ক্যাটরিনা কাইফ। জীবনের দ্বিতীয় ইনিংসের শুরুর সময়টা স্বপ্নের মতো কাটছে এই বলিউড নায়িকার। রিসেপশন, ভ্যাকেশন এবং নতুন বাড়িতে ওঠা— সব মিলিয়ে গত মাসে বেশ কিছু নতুনের সঙ্গী হয়েছেন তিনি।

    ২০২২ সালটা নতুন করেই শুরু করতে চান ভিকি-ক্যাটরিনা যুগল। তাদের কারণে বেশ কিছু সিনেমার কাজের শিডিউল আটকে ছিল। এবার কাজে ফেরার পালা।

    নববধূকে রেখে একটি সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন ভিকি। সেখানে গিয়ে বিপাকে পড়েছেন বলিউড নায়ক। তার নামে একটি অভিযোগ হয়েছে থানায়। জয় সিং যাদব নামে ইন্দোরের এক বাসিন্দা এ অভিযোগ করেছেন।

    ভারতের সংবাদ সংস্থা-এএনআইয়ের বরাত দিয়ে বলিউড লাইফের খবরে বলা হয়েছে— একটি চলচ্চিত্রে যাদবের মোটরসাইকেলের নম্বরপ্লেট তার অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে-এমন অভিযোগে ওই ছবির অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যাদবের অভিযোগ ওই নম্বরের মোটরসাইকেলটি  তার। চলচ্চিত্রে দেখা গেছে, মোটরসাইকেল চালাচ্ছেন নায়ক ভিকি কৌশল। নায়িকা সারা আলী তার পেছনে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ