ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বরিশালে মৎস্য কর্মকর্তাকে মারধর, মামলা

    বরিশালে মৎস্য কর্মকর্তাকে মারধর, মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    বরিশালের আগৈলঝাড়ায় অবৈধ জাল উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তাসহ তিনজন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

    উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আহত হওয়ার সংবাদ পেয়ে বরিশাল বিভাগীয় মৎস্য অফিসের উপ-পরিচালক মো. আনিচুর রহমান তালুকদার ও বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দেখতে আসেন।
    এ সময় তার চিকিৎসার সার্বিক খোঁজ নেন তারা।

    আহত উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কম্বিং অপারেশনের অংশ হিসেবে রোববার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার কান্দিরপাড় খালে অবৈধ জাল উদ্ধার করতে গেলে নগরবাড়ি গ্রামের রিপন খান, তার ভাই স্বপন খান, ইলিয়াস খানসহ ৪-৫ জন মিলে হামলা চালায়।

    এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বাদী হয়ে রিপন খানকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।

    এ বিষয়ে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিলটন মণ্ডল বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ