ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বরিশালে হাতকড়া-ওয়্যারলেসসহ আসামী ছিনতাই, শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার

    বরিশালে হাতকড়া-ওয়্যারলেসসহ আসামী ছিনতাই, শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে গ্রেফতারকৃত আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময়ে হাতকড়া ও পুলিশের ওয়্যারলেসও ছিনতাই হয়। তবে দুই ঘণ্টার ব্যবধানে শ্বাসরুদ্ধকর অভিযানে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামী ও পুলিশের ওয়্যারলেস উদ্ধার করা হয়েছে।

    সোমবার (৩ জানুয়ারী) রাত পৌনে ১১টার দিকে বরিশাল নগরীর ডিসিঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশ্রাফ ভূঁইয়া। তিনি জানান, পালিয়ে যাওয়া আসামীকে পুনরায় আটক ও ওয়্যারলেস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাছাড়া এই ঘটনায় আরো যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে।

    স্থানীয়রা জানিয়েছেন, লঞ্চঘাট এলাকায় থ্রি-হুইলার চালককে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামী শহিদুল ইসলামকে ডিসিঘাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জয়ন্ত। এই খবর জানতে পেরে শহিদুল ইসলামের সহযোগী স্থানীয় কয়েকজন যুবক পুলিশের আভিযানিক দলকে ঘিরে ফেলে তাদের হাত থেকে গ্রেফতার শহিদুল ইসলামকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। এসময়ে ওই পুলিশ সদস্যের ওয়্যারলেসও নিয়ে যায় শহিদুলের সহযোগীরা।

    খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। অভিযান চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করে। এসময়ে তার জিম্মায় থাকা ওয়্যারলেস উদ্ধার করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ