ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • শ্রমিক দিবসে উজিরপুরে দুই শ্রমিকের আত্মহত্যা

     শ্রমিক দিবসে উজিরপুরে দুই শ্রমিকের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রমিক দিবসে উজিরপুরে দুই শ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে । শনিবার (১ মে ) উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে কৃষক নগেনের বাড়ীতে ধান কাটতে আসে বাঘেরহাট জেলার পিছিডেমা গ্রামের মৃত মনসুর শেখের ছেলে জব্বার শেখ(৫৮) । 

    ভোর ৬টায় ওই বাড়ীর বকুল রানী নামক একব্যক্তি পুকুরপাড়ের আম গাছের সাথে গলায় গামছা পেচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করলে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে। উজিরপুর মডেল থানার এস,আই কমল লাশ উদ্ধার করে ইউডি মামলা দায়ের করে। 

    এস,আই কমল  জানান ধানকাটার জন্য জব্বার শেখ গত মাসের ২৩ তারিখে বাঘেরহাট থেকে ৩২ জনের একটি টিমের সাথে জল্লায় আসেন। এখান থেকে ৬ জনের একটি টিম নিয়ে নগেন নামক এক ব্যক্তির ধানকাটা শুরু করে। তার সাথে থাকা অন্য শ্রমিকরা জানান ৩০ এপ্রিল রাতে মোবাইল ফোনে বাড়ীর কারো সাথে উচ্ছস্বরে কথা বলেছিলেন । ওই রাতেই কোন  এক সময় গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে। 

    কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার জানান। পরিবার পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও ওই এলকার স্থানীয় গন্যমান্যদের সুপারিশের প্রেক্ষিতে লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এছাড়া  উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের আঃ খালেক হাওলাদারের ছেলে অটোড্রাইভার সবুজ হাওলাদার(২৭) পিতা-মাতার সাথে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় রশি বেধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

    এ সময় তার স্ত্রী পিতার বাড়ীতে অবস্থান করেছিলেন। এব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।  উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান একই দিনে দুইটি আত্মহত্যার ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।       
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ