ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বিএমপি’র উত্তর বিভাগের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    বিএমপি’র উত্তর বিভাগের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
    বিএমপি’র উত্তর বিভাগ কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকাল ১১টায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।

    সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) মো. রবিউল ইসলাম শামিম এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন মজুমদার- পিপিএম।

    সভায় বিগত মাসের অপরাধ পর্যালোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বুদ্ধির জন্য থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল অফিসারদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন উপ-কমিশনার। পাশাপাশি করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট থেকে সুরক্ষিত থাকার জন্য থানার অফিসার ইনচার্জদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন তিনি।

    সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মো. সেলিম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক ও এয়ারপোর্ট থানা) মো. খলিলুর রহমান প্রমুখ।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ