ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • কলেজে ঢুকে অধ্যক্ষকে লাঞ্ছিত: বিচারের দাবিতে আন্দোলনে শিক্ষকরা

    কলেজে ঢুকে অধ্যক্ষকে লাঞ্ছিত: বিচারের দাবিতে আন্দোলনে শিক্ষকরা
    আলহাজ্জ হযরত আলী ডিগ্রী কলেজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জ আলহাজ্ব হযরত আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন।

    মঙ্গলবার রাতে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন কার্যালয়ে বিভাগীয় আহ্বায়ক প্রফেসর মহসিন উল ইসলাম হাবুল এর সভাপতিত্বে সভা থেকে অধ্যক্ষকে লাঞ্চিতকারীদের বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।

    পাশাপাশি ওই কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-অভিভাবকদের সমন্বয়ে বড় ধরনের আন্দোলন করা হবে বলে সভা থেকে সিদ্ধান্ত নেয়া হয়।

    প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খোকন, মোছাদ্দেক হোসেন, প্রফেসর প্রবিত্র সমাদ্দার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কলেজ সমিতির কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ আখম মিজানুর রহমান, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সভাপতি প্রনব মুর্খাজী, সাধারণ সম্পাদক সফিকুল আলম,  বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের রেজাউল করিম প্রমখ।

    এ সময় বক্তারা বলেন, চেয়ারম্যান গভর্নিং বডির সদস্য হয়েও অধ্যক্ষের সঙ্গে খারাপ আচরণ করছেন। এর মূল কারণ নিয়োগ সংক্রান্ত বিষয়। এ ছাড়া নতুন কমিটিতে তার লোক রাখার বিষয়ে চাপ দিচ্ছেন চেয়ারম্যান। আলহাজ্ব হযরত আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন হাওলাদার বলেন, ১ ডিসেম্বর দাড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গভর্নিং বডির সদস্য শহিদুল ইসলাম কলেজের অফিস রুমে লোকজন নিয়ে প্রবেশ করে তাকে লাঞ্ছিত করেন।

    দাড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গভর্নিং বডির সদস্য শহিদুল ইসলাম বলেন, কলেজে কী হয়েছে বলতে পারব না। সেখানে অধ্যক্ষের সঙ্গে কেবল আলাপ-আলোচনা হয়েছে।

    লাঞ্ছিতের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আপনারা তদন্ত করেন। চেয়ারম্যান বলেছেন, তার মতো করে কলেজের কার্যক্রম চালাতে হবে। গভর্নিং বডিতে তার লোক রাখতে হবে। সম্প্রতি নিয়োগ কমিটিতে তাকে না রাখায় ক্ষুব্ধ হন চেয়ারম্যান।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ