ঢাকা রবিবার, ২১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • ২৫ হাজার টাকার ঋণেও জামানত নেবে ব্যাংক

    ২৫ হাজার টাকার ঋণেও জামানত নেবে ব্যাংক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এখন থেকে ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিতরণ করা ২৫ হাজার টাকা ও তদূর্ধ্ব ঋণের বিপরীতে জামানত গ্রহণ করতে পারবে ব্যাংক।

    এর আগে ২০২১ সালের ৫ সেপ্টেম্বর এক সার্কুলারে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করে উল্লিখিত হিসাবধারীদের ঋণ বিতরণে তিন লাখ টাকার কম ঋণের জন্য গ্যারান্টি বা জামানত না নেওয়ার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

    ওই সার্কুলারে বলা হয়েছিল, জামানত না নিয়ে ঋণগ্রহীতাসহ অনধিক দুজনের ব্যক্তিগত গ্যারান্টি সুবিধা নেওয়া যাবে।

    বুধবার জামানত বা গ্যারান্টার গ্রহণে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

    এতে বলা হয়েছে, ২৫ হাজার টাকা ও তদূর্ধ্ব পরিমাণ ঋণ সুবিধা প্রদানের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক, ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৫০০ কোটি টাকার একটি তহবিল থেকে ঋণ বিতরণের জন্য জামানত নিতে হবে ব্যাংকগুলোকে। এ ক্ষেত্রে ব্যাংক নিজস্ব উৎস থেকে গ্যারান্টি ফি পরিশোধ করবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ