ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • চালককে আটকে রেখে মারধরের প্রতিবাদে লাগাতার বাস ধর্মঘট

    চালককে আটকে রেখে মারধরের প্রতিবাদে লাগাতার বাস ধর্মঘট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের বাসচালককে ঝালকাঠি বাস টার্মিনালের অফিসকক্ষে আটকে রেখে মারধরের ঘটনায় বুধবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।

    ধর্মঘটের দ্বিতীয় দিনে বুধবার পিরোজপুর থেকে পাঁচটি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশন থেকে আসা শতাধিক বাস যাত্রী এখনও গন্তব্যে যেতে আটকা পড়ে আছেন।

    পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, মঙ্গলবার হাদী নামে একটি বাসের চালক প্রতিদিনের মতোই বরিশাল থেকে যাত্রী নিয়ে মঠবাড়িয়া যান। আবার মঠবাড়িয়া থেকে খালি গাড়ি নিয়ে বরিশালের উদ্দেশ্য রওনা দেন এবং পথে খালি গাড়িতে যাত্রী তোলেন। পিরোজপুরের বাসচালক অরবিন্দ কুমার দাস তাকে বাধা দেন।

    পরে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গাড়ি নিয়ে বরিশাল যাওয়ার পথে ঝালকাঠি পৌঁছলে অরবিন্দকে ধরে নিয়ে অফিসকক্ষে আটকে রাখেন। এর পর ওই গাড়ির চালক সুমনের নেতৃত্বে বাসের সুপারভাইজার ও হেলপারসহ আরও কিছু লোক তাকে মারধর করে এবং তার সঙ্গে থাকা ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসেন।

    বৃহস্পতিবার পর্যন্ত বিষয়টি সমাধান না হওয়ায় গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া ধর্মঘট আজও চলছে। ফলে ঝালকাঠির ওপর দিয়ে চলাচল করা পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাঁচটি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

    ঘটনাটির সমাধান না হওয়া পর্যন্ত এসব রুটের বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ