ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বরিশালে বিদেশি ক্বারিদের পরিবেশনায় মাহফিল শুক্রবার

     বরিশালে বিদেশি ক্বারিদের  পরিবেশনায় মাহফিল শুক্রবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্টারন্যাশনাল ক্বিরাত রিসাইটেশন অ্যাসোসিয়েশনের (ইক্বরা) উদ্যোগে এবং আল কুরআন অ্যাকাডেমি বরিশালের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। শুক্রবার (৭ জানুয়ারি )  বিকেলে বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য এই ক্বিরাত মাহফিলে সভাপতিত্ব করবেন স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা শরফুদ্দিন বেগ।

    পবিত্র আল কুরআন থেকে তিলাওয়াত করবেন বাংলাদেশের শাইখুল কুররা আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, মিশরের প্রখ্যাত ক্বারি শাইখ ত্বহা আন নোমানী, ইরানের ক্বারি হামেদ আলী যাদেহ, আফগানিস্তানের ক্বারি আলী রেযা রেযায়ী, ফিলিফাইনের ক্বারি মুহাম্মদ নাযীর আসগর।

    অনুষ্ঠানে সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে পবিত্র আল কুরআনের সুমধুর তিলাওয়াত শোনার জন্য অনুরোধ জানিয়েছেন আল কুরআন অ্যাকাডেমি বরিশালের সভাপতি প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসাইন ও সাধারণ সম্পাদক প্রফেসর মো. আবদুর রব।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ