ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • প্রেমে ব্যর্থ হয়ে কীটনাশক পানে ছাত্রের আত্মহত্যা

    প্রেমে ব্যর্থ হয়ে কীটনাশক পানে ছাত্রের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল : গৌরনদীতে প্রেমে ব্যর্থ হয়ে  কীটনাশক পানে সাব্বির খান (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। গতকাল  শুক্রবার ভোররাত সোয়া ৪টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে (সাব্বির) মারা যায়। মারা যাওয়া সাব্বির গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পূর্ব কটকস্থল গ্রামের ব্যবসায়ী সাইদুল খানের ছেলে ও সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।


    মারা যাওয়া সাব্বিরের বাবা সাইদুল খান জানান,  কোন ছাত্রীর সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক ছিল না। তার ছেলে সাব্বির মানসিক ভারসম্যহীন ছিল। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কীটনাশক পান করে সাব্বির অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে  রাত পৌণে ৮টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাত সোয়া ৪টার দিকে সাবিব্র মারা যায়।


    নাম প্রকাশে অনিচ্চুক মারা যাওয়া সািিব্বরের এক সহপাঠী জানান, কলেজ ছাত্র সাব্বির খানের সঙ্গে এক ছাত্রীর প্রেমের সম্পর্ক  ছিল। ওই প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর শুনে সাব্বির বিপর্যস্ত হয়ে পড়ে।


    বরিশাল কোতোয়ালী থানার এসআই মোঃ কুদ্দুস জানান, ময়না  তদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে সাব্বির খানের লাল হস্তান্তর করা হয়েছে।

     

     

     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ