ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • সপ্তম ধাপের ইউপি নির্বাচন 

    বরিশাল বিভাগের ৮ ইউপিতে নৌকা পেলেন যারা 

    বরিশাল বিভাগের ৮ ইউপিতে নৌকা পেলেন যারা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল: সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বরিশাল বিভাগের ৮ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। 

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


    মনোনয়নপ্রাপ্তরা হলেন ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউপিতে ফরিদুল হক, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়েনে মাহমুদ হাসান ও বড় বাইশদিয়ায় ওমর ফারুক। 

    একই জেলার বাউফল উপজেলার বাউফল ইউনিয়নে জসিম উদ্দিন খান, মদনপুরা ইউনিয়নে গোলাম মস্তফা, নাজিরপুর ইউনিয়নে আমির হোসেন ও দাসপাড়া ইউনিয়নে এএনএম জাহাঙ্গীর হোসেন। পিরোজপুর জেলার ইন্দুরকান্দি উপজেলার চন্ডিপুর ইউনিয়নে মিজানুর রহমান।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ