ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • পাঁচকেজি গাঁজাসহ র‌্যাবের জালে মাদক কারবারি

    পাঁচকেজি গাঁজাসহ র‌্যাবের জালে মাদক কারবারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল : উজিরপুর উপজেলা থেকে র‌্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তার কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার (০৬ জানুয়ারী) বিকেলে র‌্যাব তাকে আটক করে। শুক্রবার (০৭ জানুয়ারী) র‌্যাব-৮ এর বরিশাল প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

    বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ৬ জানুয়ারি বিকেলে উজিরপুর থানা এলাকার ইচলাদী টোল প্লাজার সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ ফারুক হোসেন ওরফে সুমন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব। 


    আটক সুমন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাইশকুড়া গ্রামের মোঃ আব্দুল হালিম খান এর ছেলে। তার বিরুদ্ধে র‌্যাব-৮ এর সিপিএসসির ডিএডি মোঃ এম আব্দুল্লাহ বাদী হয়ে উজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ