ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বরিশালসহ ৮ বিভাগের ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল

    বরিশালসহ ৮ বিভাগের ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালসহ ৮ বিভাগীয় শহরের মেডিকেল কলেজসমূহে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে আগামীকাল রোববার (৮ ডিসেম্বর)। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    পত্রে জানানো হয়, দেশের ৮ বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উন্মোচনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

    এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১০ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম উদ্বোধনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিভাগীয় কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন বলে গণমাধ্যমে প্রেরিত পত্রে জানানো হয়।  

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ