ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বরিশালে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    বরিশালে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
    বরিশালে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে অনূর্ধ্ব-১৯ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ।

    এছাড়া বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. হোসাইন আহমেদ প্রমুখ।

    অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন অতিথিবৃন্দ। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে ১৯টি বিভাগে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ