ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বরিশালে চার কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

    বরিশালে চার কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
    গাঁজাসহ আটককৃত দুই মাদক কারবারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাশিপুর হাই স্কুল এন্ড কলেজের সামনে থেকে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে এয়ারপোর্ট থানার এসআই মো. আহসানউল্লাহ’র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

    এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, আটককৃত দুই মাদক কারবারি বানারীপাড়া উপজেলার বাসিন্দা হলেও তারা বরিশাল নগরীতে ভাড়া থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

    এসআই আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মুখ অভিযান চালিয়ে আবুল বাশার আকন এবং আকতারুজ্জামানকে আটক করা হয়। এবং তাদের সাথে থাকা ব্যাগ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র দাস দেশ জনপদকে জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে বিচারক কারাগারে প্রেরণ করেন।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ