ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বরিশালের পথে সুরভী-৯

    বরিশালের পথে সুরভী-৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে যাত্রী নিয়ে এমভি সুরভী-৯ নামের লঞ্চটি বরিশালের উদ্দেশে ছেড়ে গেছে। শনিবার (০৮ জানুয়ারি) রাত ১২টার দিকে চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর মেঘনা নদীতে লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর সারারাত লঞ্চটি মোহনপুর এলাকায় নোঙর করে রাখা হয়। রোববার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় মোহনপুর থেকে লঞ্চটি বরিশালের উদ্দেশে ছেড়ে যায়।

    বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ এর চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম।

    তিনি বলেন, লঞ্চটির ইঞ্জিন রুম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। এ নিয়ে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কোনো একজন যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চান। এর পরপরই পুলিশ মোহনপুর এলাকায় এলে সুরভী-৯ লঞ্চটি ঘাটে আটকে রাখে।

    তিনি আরও বলেন, লঞ্চের ইঞ্জিনে আগুন ধরার পর কিছু সময়ের মধ্যে তা নিভিয়ে ফেলতে সক্ষম হয় কর্মচারীরা। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে লঞ্চটি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ