ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • মৎস্য অফিসের অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ

    মৎস্য অফিসের অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে জোবারপাড় থেকে পয়সারহাট পর্যন্ত সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ২০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। 

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোবারপাড় থেকে পয়সারহাট পর্যন্ত সন্ধ্যা নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ২০টি অবৈধ চায়না দুয়ারী জাল প্রায় ৫ হাজার মিটার আটক করা হয়। 

    পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনুর উপস্থিতিতে উপজেলা ভূমি অফিসের সামনে পুড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়।

    অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর সোম উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনু জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। 
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ