ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বরিশালে ৪০০ কেজি জাটকা জব্দ

    বরিশালে ৪০০ কেজি জাটকা জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশন টিম অভিযান চালিয়ে এই জাটকা জব্দ করেন।

    রবিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের দপদপিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এই বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

    কোস্টগার্ডের গোয়েন্দা সূত্র জানায়, সকালে গোপন সংবাদে জানতে পেরে বরিশালের দপদপিয়া ব্রিজের টোলঘরের সামনে একটি ট্রাকে  অভিযান চালায় বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশন টিমের সদস্যরা। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে আনুমানিক ৪০০ কেজি  জাটকা জব্দ করা হয়।

    পরবর্তীতে জব্দ করা জাটকা মৎস্য অফিসের প্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন মাদরাসায় বিতরণ করা হয়।

    বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ