ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ঝালকাঠিতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলায় সুমাইয়া আক্তার মিতু (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পশ্চিম চর বাঘড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
    বিজ্ঞাপন

    নিহত সুমাইয়া আক্তার মিতু পিরোজপুর জেলার কাউখালি উপজেলার বেতকা এলাকার মো. মনিরুজ্জামানের মেয়ে ও রাজাপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। মিতুরা রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পশ্চিম চর বাঘড়ি এলাকার মো. ওয়াহেদ হাওলাদারের বাড়িতে ভাড়াটিয়া ছিলেন।

    প্রতিবেশীরা জানায়, ওই সময় তার বাবা মা বাড়িতে ছিলেন না। আমরা এখানে এসে দেখেছি ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
    বিজ্ঞাপন

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। রোববার (৯ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ