ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • মিলন মাঝিকে সম্মাননা পদক দিলো বরিশাল নাগরিক সংসদ

    মিলন মাঝিকে সম্মাননা পদক দিলো বরিশাল নাগরিক সংসদ
    মিলন মাঝিকে সম্মাননা পদক তুলে দেন বরিশাল নাগরিক সংসদের নেতৃবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে অভিযান লঞ্চে অগ্নিকান্ডের সময় তিনশতাধিক নাগরিকদের নদী থেকে উদ্ধার ও জীবন বাঁচাতে সহযোগিতা করায় মিলন মাঝিকে পুরষ্কার হিসেবে নগদ ৫০০০ টাকা এবং সম্মাননা পদক প্রদান করেছে নাগরিকদের সংগঠন-বরিশাল নাগরিক সংসদ।

    রবিবার বরিশাল সদর উপজেলার নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল নাগরিক সংসদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি রাজিব উদ্দিন হাসান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল নাগরিক সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অপূর্ব কুমার ভক্ত,

    ঝালকাঠি জেলা বরিশাল নাগরিক সংসদের সভাপতি কে এম সাঈদ হাসান, সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শামিম হোসেন, উপদপ্তর সম্পাদক সাদেকুর রহমান এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সেকান্দার আলী মোল্লা।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ