ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মানববন্ধন

    বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে এলাকার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেয়। 

    মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসেন থলপহরি, প্রধান শিক্ষক নিত্যানন্দ বালা, শিক্ষার্থী তাউসিন আহম্মেদ সারা। 

    বক্তারা অভিযোগ করেন, বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয় একটি শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের সাবেক সভাপতি সোহরব হোসেন বিগত দিনে নানাভাবে এ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। দীর্ঘ ৫ বছর পরে ২০২১ সালের ২৯ ডিসেম্বর  অভিভাবক সদস্যদের ভোটে স্থানীয় মনির হোসেন থলপহরিকে সভাপতি করে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এ কমিটি মেনে নিতে পারেননি সাবেক সভাপতি। তিনি গত ০২ জানুয়ারি পাশের কীর্ত্তিপাশা ইউনিয়নের বাসিন্দা মো. বাবুল হাওলাদারকে দিয়ে বর্তমান কমিটির বিরুদ্ধে ঝালকাঠির আদালতে একটি মামলা দায়ের করান। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। মানববন্ধন থেকে ওই মামলা দ্রুত প্রত্যাতাহেরর দাবি জানিয়েছে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।  
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ