ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩
  • ৫ উইকেট হারিয়ে দিন শেষ করল টাইগাররা

    ৫ উইকেট হারিয়ে দিন শেষ করল টাইগাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৪৩৭ রানের পাহাড় সমান লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফিরে গেছেন তামিম ইকবাল, সাইফ হাসান নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম । বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৭৭। এখনো ২৬০ রান দরকার বাংলাদেশের। 

    ২৬ বলে ২৪ রান করে শুরুতেই রমেশ মেন্ডিসের বলে উইকেটকিপার নিরোশান ডিকভেলাকে ক্যাচ দিয়েছেন তিনি। ৩ বাউন্ডারি আর একটি ছক্কা ছিল তামিমের ২৪ রানে। 

    ভালোই খেলছিলেন সাইফ হাসান। কিন্তু আউট হয়ে ফিরলেন খুব বাজে একটা সময়। ৪৬ বলে ৩৪ রান করে তিনি ফিরেছেন অপ্রয়োজনীয় একটা শট খেলে। জয়াবিক্রমার বলে তুলে মারতে গিয়ে তিনি সুরঙ্গা রাকমলের হাতে ক্যাচ হন। বাংলাদেশের সংগ্রহ তখন ২ উইকেটে ৭৩। নাজমুল হোসেন ফিরেছেন দলীয় ১০৪ রানে। তাঁর হন্তারক সেই জয়াবিক্রমা। অফ স্টাম্পের বাইরে পড়া বল বাঁক নিয়ে ভেঙে দেয় নাজমুলের লেগ স্টাম্প।  প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া জয়াবিক্রমা এরই মধ্যে নিয়েছেন ২ উইকেট।

    এখন মুমিনুল হক আর মুশফিকুর রহিম জুটি স্কোরবোর্ডের চাকা ঘোরানোর চেষ্টা করছেন। মুমিনুল ৩০ রানে মেন্ডিসের বলে বোল্ড হয়েছেন। মুশফিক ফিরেছেন ৪০ রানে। 

    দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট পড়ে যেতেই ইনিংস ঘোষণা করল শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে তখন তাদের সংগ্রহ ১৯৪। নিজেদেরকে বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে নিয়েই ইনিংসের সমাপ্তি ঘোষণা করল লঙ্কানরা।

    দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং করেছেন তাইজুল ইসলাম। ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান এসেছে অধিনায়ক দিমুথ করুনারত্নের ব্যাট থেকে। এ ছাড়া ধনঞ্জয়া ডি সিলভা ৪১ রানর করেছেন। পাথুন নিশাঙ্কা আর নিরোশান ডিকভেলা—দুজনই করেছেন ২৪।

    তাইজুলের ৫ উইকেট ছাড়াও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ আর সাইফ হাসান।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ