ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় ৫ জন আহত

    আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় ৫ জন আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পৃথক সড়ক দুঘর্টনায় ৫ জন আহত হয়েছে। সড়ক দুঘর্টনায় আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আগৈলঝাড়া-পয়সারহাট সড়কে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে জঙ্গলপট্টি গ্রামের হারুন বেপারীর ছেলে মুন্না বেপারী (২০), রমজানপুর গ্রামের অপূর্ব কুমার মন্ডলের ছেলে অমিত মন্ডল (৩৫) ও তালতারমাঠ গ্রামের কুমুদ হালদারের মেয়ে বৃষ্টি হালদার (১৫)  আহত হয়।

    এছাড়া একইদিন রাত ৮টায় উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন আগৈলঝাড়া-পয়সারহাট সড়কে লোকাল বাস মোড় ঘোরার সময় বাসের সাথে মটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এসময় মটরসাইকেলের যাত্রী গৈলা গ্রামের আবুল সরদারের ছেলে রানা সরদার (২৭) ও সেরাল গ্রামের মোকসেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিলা আক্তার জানান, সড়ক দুঘর্টনায় আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ