ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বরিশালে কীটনাশক পানকারী রোগীকে খুঁজছে চিকিৎসক, না পেলে মৃত্যুর আশঙ্কা

    বরিশালে কীটনাশক পানকারী রোগীকে খুঁজছে চিকিৎসক, না পেলে মৃত্যুর আশঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কীটনাশক পান করা রোগী পালিয়েছে হাসপাতাল থেকে। সেই রোগীকে খুঁজছে ডাক্তার, নার্স ও স্বজনরা। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, রোগীকে খুঁজে বের করে চিকিৎসা দিতে না পারলে বিষক্রিয়ায় মৃত্যুবরণও করতে পারেন।

    পারিবারিক কলহের কারণে বরিশালের আগৈলঝড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মানিক মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২২) ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি দেখে পরিবারের লোকজন সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    রোববার (২ মে) দুপুরে কীটনাশক সেবনকারী সাইফুল মোল্লাকে স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলায় চিকিৎসা দেয়া হচ্ছিল। এ সময় সাইফুল সকলের সঙ্গে ধস্তাধস্তি করে দৌড়ে পালিয়ে যান।

    আগৈলঝড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন জানান, যেহেতু রোগী বিষাক্ত ওষুধ খেয়েছেন তাকে যে কোনো মূল্যে চিকিৎসা করাতে হবে। না হলে সারা শরীরে এ বিষ রক্তের সঙ্গে মিশে গিয়ে মৃত্যু হতে পারে। সন্ধ্যা পর্যন্ত রোগীকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ