ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বরিশালে র‌্যাবের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

    বরিশালে র‌্যাবের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮’র সদস্যরা। রবিবার রাত সোয়া ৮ টার  দিকে  গৌরনদী থানাধীন টরকী বন্দর বাজারস্থ কাজী মার্কেট এর নিচে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে বরিশাল র‌্যাব-৮’র সদর দপ্তর থেকে ই-মেইল বার্তায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

    গ্রেফতারকৃতরা হলো, শরিয়তপুর জেলার গুড়িপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে  নাঈমুর রহমান ওরফে নাঈম (২৪), মাদারীপুর জেলার চর আইরকান্দি এলাকার মৃত আলমগীর সরদারের ছেলেরফিকুল ইসলাম ওরফে রাব্বী (২৪)। 

    প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, গোপন সংবাদের ভিওেতে জানতে পেরে র‌্যাবের একটি টহল দল গৌরনদী থানাধীন টরকী বন্দর বাজারস্থ কাজী মার্কেট এর নিচে অভিযান চালালে মাদক ব্যবসায়ী নাঈমুর রহমান ওরফে নাঈম ও রফিকুল ইসলাম ওরফে রাব্বী পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। 

    এসময় ১৯০ (একশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২,২২৫ (দুই হাজার দুই শত পঁচিশ) টাকা এবং ০১টি মটর সাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আব্দুল­াহ বাদী হয়ে গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ