ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার  শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার
  • ওয়ানডের নাম্বার ওয়ান এখন নিউজিল্যান্ড

    ওয়ানডের নাম্বার ওয়ান এখন নিউজিল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইসিসি’র ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে নিউজিল্যান্ড। আর র‌্যাঙ্কিংয়ের রাজত্ব হারিয়েছে ইংল্যান্ড। সবার ওপর থেকে ইংল্যান্ড নেমে গেছে চতুর্থ স্থানে।

    র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ ওপরে উঠেছে কিউইরা। আর চতুর্থ স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে তিনে রয়েছে ভারত। আর পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

    র‌্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগের বছরের মতো এবারও তারা রয়েছে সপ্তম স্থানে।

    অন্যদিকে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রেখেছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা ভারতের সঙ্গে তারা ব্যবধান বাড়িয়ে নিয়েছে পাঁচ পয়েন্টে। তিনে উঠে এসেছে নিউজিল্যান্ড। স্থান বিনিময় করে কিউইদের পঞ্চম স্থানে নেমে গেছে অস্ট্রেলিয়া। চারে রয়েছে পাকিস্তান। তবে র‌্যাঙ্কিং হারিয়েছে গাম্বিয়া, ঘানা, হাঙ্গেরি, সিয়েরা লিওন ও সুইডেন।

    প্রতি বছরের মে মাসে হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। তার অংশ হিসেবে আজ সোমবার, ৩ মে ওয়ানডে ও টি-টোয়েন্টির নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ক্রিকেট দুনিয়ার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। জিম্বাবুয়ের মাটিতে পাকিস্তানের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর টেস্ট র‌্যাঙ্কিং ঘোষণা করবে আইসিসি।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ