ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা    বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল  কলাপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার
  • গৌরনদীর বেদে পল্লী থেকে গ্রেপ্তার ১৬ 

    গৌরনদীর বেদে পল্লী থেকে গ্রেপ্তার ১৬ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বসতবাড়ি ভাঙচুর ও হামলা চালিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলায় বরিশালের গৌরনদী উপজেলার টরকীর চর এলাকার বেদে পল্লীতে দুই দফায় অভিযান চালিয়ে ১৬জন কে গ্রেপ্তার করা হয়েছে।  

    সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ডালিম সরদার, বোরহান সরদার, জজ সরদার, কামরুল হাওলাদার, রুহুল আমীন ঘরামী, মন্টু সরদার, হেজবুল সরদার, পান্না মিয়া সরদার, অলি সরদার, বাগু সরদার, মামুন, ঠান্নু ঘরামী, জিয়া সরদার, ছাবেদ সরদার, টপি সরদার ও দুখু সরদার। 

    গ্রেফতারকৃতরা সকলেই বেদে পল্লীর বাসিন্দা। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গত ৩০ এপ্রিল টরকীর চর বেদে পল্লীতে দুই গ্রুপের সংঘর্ষ  চলাকালীন  সময়ে বেদে পল্লীর বসতঘর ভাঙচুর ও হামলা চালিয়ে জখমের ঘটনা ঘটে। এঘটনায় পল্লীর ঝন্টু নামের এক বাসিন্দা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।  

    গত রোববার দুপুরে প্রথম দফায় অভিযান চালিয়ে মামলার তিনজন আসামীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রাতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে মামলার ১৩জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হকসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশগ্রহন করেন। উলে­খ গত কয়েক বছর যাবত টরকীর চর এলাকার বেদে পল্লীর আধিপত্য নিয়ে পল্লীর নাসির সরদার ও স্বপন সরদার গ্রুপের মধ্যে দ্বন্দ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল বেদে পল্লীতে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন আরো জানান, বেদে পল্লীর একটি অংশ কালকিনি এবং অপর একটি অংশ গৌরনদীর মধ্যে রয়েছে। 

    সেখানে সংঘর্ষের কোন ঘটনা ঘটলে গৌরনদী থানা নিকটে হওয়ায় গৌরনদী থানা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে আসছে। পরবর্তীতে এধরনের সংঘর্ষ রোধে কালকিনি থানা পুলিশকে কঠোর অবস্থানে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। গৌরনদীর শান্ত পরিবেশকে কেউ অশান্ত করার চেষ্টা করলে তাদেরকে কোনরকম ছাড় দেয়া হবেনা বলেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ