ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • মঠবাড়িয়ায় সিআইডির হাতে ব্যবসায়ী গ্রেপ্তার 

    মঠবাড়িয়ায় সিআইডির হাতে ব্যবসায়ী গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি বিক্রির নামে টাকা আত্মসাতের মামলায় জাকির হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। 

    সোমবার দুপুরে পৌর শহরের জুয়েনা গার্মেন্টস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের ফজলুল হকের ছেলে। সিআইডি পুলিশের এসআই রবিউল ইসলাম মামালার বরাত দিয়ে জানান, পূর্ব সেনের টিকিকাটা গ্রামের মৃত. আ. মজিদ হাওলাদারের মেয়ে স্বামী পরিত্যক্তা নাজমা বেগম আলমাস এর কাছ থেকে বকসির ঘটিচোরা গ্রামের আনোয়ার হোসেন ও জাকির হোসেন নামের দুই ভাই ৩.৩০ শতাংশ জমি বিক্রির বায়না বাবদ আড়াই লাখ টাকা গ্রহণ করেন। 

    পরবর্তীতে তারা জমি রেজিষ্ট্রি না দিয়ে তালবাহানা শুর” করে। এক পর্যায়ে ওই নারী জানতে পারেন অন্য আরেক নারীর কাছ থেকেও উক্ত জমি বাবদ দুই ভাই প্রতারণা করে টাকা গ্রহণ করেছেন। পরে জমি রেজিষ্ট্রি চাইলে স্বামী পরিত্যক্তা ওই নারীকে খুন জখমের হুমকি দেয়। 

    এঘটনায় নাজমা বেগম আলমাস বাদী হয়ে মঠবাড়িয়া থানায় দুই ভাইকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আনোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। পরে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে জাকির হোসেনকে গ্রেপ্তার করে। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত জাকির হোসেনকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ