ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • আগুনে পুড়ে মারা গেল ঘুমন্ত প্রতিবন্ধী শিশু

     আগুনে পুড়ে মারা গেল ঘুমন্ত প্রতিবন্ধী শিশু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় বসতঘরে আগুন লেগে দগ্ধ হয়ে মাঈনুদ্দিন নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে । সোমবার (৩ মে) দিবাগত রাত ২টার দিকে বরিশাল সদর উপজেলায় চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক এলাকায় এ ঘটনা ঘটে ।  নিহত মাঈনুদ্দিন (১৩) একই গ্রামের জোরপোল সংলগ্ন এলাকার মহিউদ্দিন বাবুলের ছেলে। 

    মাঈনুদ্দিনের মামা হাফিজুল ইসলাম জানান, সোমবার রাত ২টায় তার দুলাভাই মহিউদ্দিন বাবুলের বসতঘরে আগুন লাগে। এসময় ভাগ্নে মাঈনুদ্দিন ঘরের একটি কক্ষে ঘুমাচ্ছিল। অন্য একটি কক্ষে ছিল তার দুলাভাই ও বোন। গভীর রাতে ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের তাপে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। 

    আগুন দেখে সবাই বাইরে বের হয়ে আসেন। একপর্যায়ে মাঈনুদ্দিন ছাড়া সবাই ঘরের বাইরে আসতে সক্ষম হন। কিছু বুঝে ওঠার আগেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়ে মাঈনুদ্দিন মারা যায়। বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী বলেন, ঘরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। 

    টিনের চাল ও কাঠ দিয়ে তৈরি বসতঘরটিতে দ্রত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মালামালসহ ঘরটি পুড়ে গেছে। আর ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় মাঈনুদ্দিন নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ