ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • থ্রি-হুইলার উল্টে নাজিরপুরে আহত ১৩

    থ্রি-হুইলার উল্টে নাজিরপুরে আহত ১৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে দুই মাহেন্দ্র (থ্রি-হুইলার) উল্টে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।  মঙ্গলবার (৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার গাওখালীর বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

    এ দুর্ঘটনায় মো. আলী (৪০), তরিকুল ইসলাম শেখ (২৪), ফারুক শেখ (৩০), সাইদুল ইসলাম (৩৮), মাইনুল ইসলাম (১৩), সুরুজ আলী (৪৩), সোবাহান (৬৫), আমান উল্লাহ (৮), সালেহা বেগম (৬০) ও দুই মাহেন্দ্রর চালক তরিকুল ইসলাম ও মো. শরিফসহ ১৩ জন আহত হয়েছেন। জানা যায়, যাত্রী নিয়ে নাজিরপুর থেকে বৈঠাকাটার উদ্দেশে যাচ্ছিলো একটি মাহেন্দ্র। 

    পথে গাওখালীর বেলতলা এলাকায় মাহেন্দ্রটি পৌঁছলে পেছন থেকে আরেকটি মাহেন্দ্র ওভারটেকের সময় ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি উল্টে চালকসহ সাতজন আহত হন। ওভারটেকের সময় ধাক্কা দেওয়া মাহেন্দ্রটিও সামনে গিয়ে উল্টে যায়। এতে ওই মাহেন্দ্রটির চালকসহ ৬ জন আহত হন।   

    নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এএইচএম মোস্তাফা কায়সার জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর আহতদের ভর্তি নেওয়া হয়েছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ