ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নিহত পরিবারের পাশে এমপি পংকজ নাথ  

    নিহত পরিবারের পাশে এমপি পংকজ নাথ  
    শোকাহত পরিবারের পাশে এমপি পংকজ নাথ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্পিডবোট দুর্ঘটনায় নিহতদের ভিতরে বরিশাল মেহেন্দিগঞ্জে ৪ জনের লাশ মঙ্গলবার (৪মে) সকালে স্বজনরা নিয়ে আসলে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। সকাল ১০ টার সময় পাতারহাট বন্দরের থানা আব্দুল্লাহ্পুর জামে মসজিদের মাঠে মনিরের জানাজা নামাজ শেষে এবং উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

    এদিকে নিহতদের পরিবারকে শান্তনা দিতে সংবাদ পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। তাকে পেয়ে শোকার্ত পরিবার কান্নায় ভেঙ্গে পরেন। এসময় সাংসদ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

    উল্লেখ্য, গত সোমবার মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী রুটের পদ্মা নদীতে মালবাহী কার্গোর সাথে স্পীড বোর্ড দূর্ঘটনায় ২৬ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। নিহতরা হলেন, পাতারহাট বন্দরের মুদি ব্যবসায়ী মনির চাপরাশি, উলানিয়া বাজারের ব্যবসায়ী রিয়াজ হোসেন, সাইফুল ইসলাম ও সাইদুল ইসলাম। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ