ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ভালোবাসা দিবসের অনুষ্ঠানে সিঙ্গেলদের প্রবেশ নিষেধ!

      ভালোবাসা দিবসের অনুষ্ঠানে সিঙ্গেলদের প্রবেশ নিষেধ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর কয়দিন পর বিশ্ব ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইনস ডে)। এ উপলক্ষে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়য়ের পক্ষ থেকে এক নোটিশের মাধ্যমে জানানো হয়েছে, সেই অনুষ্ঠানে সিঙ্গেলদের প্রবেশ নিষেধ! তাই আগেই খুঁজে নিতে হবে প্রেমিক বা প্রেমিকা।

    শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভাইরাল হওয়া ওই নোটিশটির বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, এটি বৈধ নয়।

    ভাইরাল নোটিশটিতে লেখা আছে, ‘আগামী ১০ ফেব্রুয়ারি গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড খুঁজে নেওয়ার শেষদিন। সঙ্গী খুঁজে নথিভুক্ত করতে হবে নাম। কারণ ভালবাসা দিবসে বিশ্ববিদ্যালয় চত্বরে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে। এতে সিঙ্গেলরা প্রবেশ করতে পারবেন না। সঙ্গীর হাত ধরেই সেখানে যাওয়া যাবে।’

    নোটিশটির নিচে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরও দেখা গেছে। অনেকেই বিশ্বাস করতে পারেননি, ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় কীভাবে এমন নোটিশ দিতে পারে!

    তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয়, পুরোটাই জাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতেই এমনটা করা হয়েছে। কর্তৃপক্ষ এও জানায়, রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর স্বাক্ষর জাল করে এই বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে। ভালোবাসা দিবস নিয়ে এমন কোনো নোটিশ জারি করা হয়নি। গোটা ঘটনার তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থও হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ