ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক
  • সফল নারীরা সকালে যেসব কাজ করেন

     সফল নারীরা সকালে যেসব কাজ করেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সফল নারীদের কাজ করার নিজস্ব একটি ধারা থাকে। তারা যেভাবে চলাফেরা করে, কথা বলে এবং নিজেকে উপস্থাপন করে তা সত্যিই প্রশংসনীয়। এই নারীরা সাফল্য এবং খ্যাতির দিকে তাদের নিজস্ব পথ তৈরি করতে কঠোর পরিশ্রম করে এবং এর পেছনে রয়েছে অধ্যবসায়ী দিন এবং ঘুমহীন রাত। কিন্তু যা তাদের অন্যদের থেকে আলাদা করে তা হলো, একটি সুশৃঙ্খল জীবনযাপনের জন্য তাদের কঠোরভাবে অনুসরণ করা অভ্যাসগুলো। আসুন দেখে নেওয়া যাক সকালের কিছু অভ্যাস যা সফল নারীরা অনুসরণ করেন-

    পরের দিনের জন্য প্রস্তুতি

    সফল নারীরা আগামী দিনের জন্য আগাম প্রস্তুতিতে বিশ্বাসী। তারা পরিকল্পনা তৈরি এবং সেটি অনুসরণ করতে পছন্দ করে। এটি একটি বড় পদক্ষেপ যা তাদের অন্য সবার থেকে এগিয়ে রাখে। যখন সবাই রাতে বিশ্রামে ব্যস্ত থাকে, সফল নারীরা তখন পরের দিনের জন্য পরিকল্পনা তৈরি করতে কিছু রাতের সময় ব্যয় করে।

    ৫ মিনিটে পরিকল্পনা

    সফল নারীরা তাদের পুরো দিনের পরিকল্পনা করার জন্য সকালের রুটিনে ৫ মিনিট বরাদ্দ রাখে। আগে থেকে পরিকল্পনা করলে ভুল গণনা বা সমস্যার জন্য কোনো অবকাশ থাকে না। এই নারীরা বন্ধু বা পরিবারকে সময় দেওয়ার জন্য তাদের দিনের কিছুটা সময় বের করে ফেলেন।


    বিছানা তৈরি করা

    আনাড়ি এবং অগোছালো বিছানা সফল নারীদের জন্য নয়। তাদের বেশিরভাগই রাতে অগোছালো বিছানায় ঘুমানোর বিষয়টিকে ঘৃণা করে। তাই, তারা যতই ক্লান্ত হোক না কেন, রাতে ভালো ঘুমের জন্য তারা তাদের বিছানা সঠিকভাবে তৈরি করে। তারা পরের দিন সকালেও একই কাজ করে। তারা মনে করে যে, কাজটি সম্পন্ন করলে তা তাদের সারাদিন কাজ করতে অনুপ্রাণিত করবে।

    তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা

    কোনো সফল নারী কখনো দেরি করে ঘুম থেকে ওঠে না। তারা তাড়াতাড়ি উঠতে এবং ফ্রেশ হতে পছন্দ করে এবং তারপরে তাদের রুটিন চলতে থাকে। তারা বিশ্বাস করে যে দেরিতে ঘুমানো তাদের স্বাভাবিক জীবনধারাকে ব্যাহত করবে এবং একটি শান্তিপূর্ণ ও ভালো দিন কাটাতে বাধা দেবে।

    শরীরচর্চা

    সফল নারীরা ফিট এবং সুস্থ থাকতে পছন্দ করে। তারা বিশ্বাস করে যে ভোরবেলা ব্যায়াম করলে তা তাদের মনকে সতেজ করবে এবং সারাদিন তাদের রাখবে। ব্যায়াম একটি খুব স্বাস্থ্যকর এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা কাজের প্রতি আপনার ফোকাস বাড়ায়। সেইসঙ্গে বিপাক এবং মেজাজও ভালো রাখে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ