ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • ধূমপান ছাড়তে সাহায্য করে যে তিনটি খাবার

    ধূমপান ছাড়তে সাহায্য করে যে তিনটি খাবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ধূমপান ছাড়ার পরামর্শ সবাই দিয়ে থাকেন। কিন্তু যারা ধূমপান করেন, তারা জানেন যে কাজটি তত সহজ নয়।

    এই অভ্যাস যে শরীরের ক্ষতি করে, তা অজানা নয়। তবু অনেক চেষ্টা করেও কেউ কেউ পেরে ওঠেন না। এমন সমস্যা কি রয়েছে আপনারও? বারবার ধূমপান ছাড়তে চেয়েও পারছেন না?

    তা হলে সাহায্য করতে পারে তিনটি খাদ্য।

    আদা: ধূমপান করার ইচ্ছা হলেই মুখে একটু আদা কুচি দিতে পারেন। মাঝেমাঝে তাতে মাখিয়ে নিতে পারেন বিট নুন। তবে ধূমপান করার ইচ্ছা কমবে।

    পুদিনা পাতা: কিছুটা পুদিনা পাতা কিনে রাখুন। ভাল করে ধুয়ে এক জায়গায় রেখে দিন। ধূমপানের ইচ্ছা হলেই কয়েকটি পাতা মুখে দিয়ে চিবিয়ে নিন। আর সিগারেট খেতে ইচ্ছা করবে না কিছুক্ষণ। পরে আবার ধূমপানের ইচ্ছা হলে একই কাজ করে যেতে হবে।

    আমলকি: নিকোটিনের প্রতি টান কমাতে পারে এই খাদ্যটিও। রোজ সকালে কয়েক টুকরো কাঁচা আমলকি চিবিয়ে নিয়ে এক গ্লাস করে পানি খেতে হবে। নিয়মিত এভাবে চললে কমবে ধূমপান করার ইচ্ছা। নিয়মিত ধূমপান থেকে শরীরে নানা ধরনের দূষিত পদার্থ জমে। সে সব থেকে মুক্তি পেতে খাওয়া যায় আমলকি সেদ্ধ করা পানিও।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ