ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • গলাব্যথা কমানোর ৬ ঘরোয়া উপায়

    গলাব্যথা কমানোর ৬ ঘরোয়া উপায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীতে গলা ব্যথা খুব সাধারণ একটি সমস্যা। কনকনে ঠাণ্ডা বাতাসে খুব সহজেই গলা বসে যায় বা গলা ব্যথা হয়। এই পরিস্থিতিতে ঠাণ্ডা থেকে নিজেকে দূরে রাখা দরকার। আর আবহাওয়ার পরিবর্তনে যদি শরীর খারাপ হয়ে যায় তবে চিন্তা খাকরার কিছু নেই।

    আপনার গলার ব্যথার পিছনে অনেক কারণ থাকতে পারে। উপসর্গগুলোর মধ্যে থাকতে পারে গিলতে সমস্যা, গলায় বিরক্ত বোধ, ঘামাচির অনুভূতি, কথা বলতে অসুবিধা এবং অন্যান্য গ্রন্থি ফুলে যাওয়া । আপনি যদি গলা ব্যথা অনুভব করেন তবে দ্রুত চিকিৎসা করতে হবে, না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

    হলুদ দুধ:
    হলুদ  গলা ব্যথা কমানোর জন্য ব্যবহৃত প্রাচীনতম প্রতিকারগুলোর মধ্যে একটি। এটি গলা ব্যথা এবং সাধারণ সর্দির জন্য দারুণ কাজ করে।

    যেভাবে বানাবেন: এক গ্লাস দুধে এক চা চামচ হলুদ দিয়ে ফুটিয়ে নিন। চাইলে আদা বা মধু মিশিয়ে নিতে পারেন। এতে গলা ব্যথায় অনেক উপকার মিলবে।

    পরামর্শ: আপনার ব্যথা হালকা হলে দিনে একবার এই দুধ পান করুন এবং যদি গুরুতর হয় তবে দুবার।

    আদা চা:
    গলা ব্যথা কমানোর আদর্শ একটি উপায় হলো আদা চা।

    যেভাবে বানাবেন:
    সাধারণ চা যেভাবে বানান সেভাবেই আদা চা বানাবেন। তবে আদার পরিমাণের বিষয়ে খেয়াল রাখবেন যেনো খুব বেশি না হয়। তাহলে আদার ঝাঁঝে সমস্যা হতে পারে। বাড়তি স্বাদের জন্য আপনি হালকা গোলমরিচের গুড়া ব্যবহার করতে পারেন।

    তুলসি:
    তুলসির উপকারের কথা একবারে বলে শেষ করা যাবেনা। কফ, সর্দি কমাতে তুলসী অনেক উপকারী।

    যেভাবে বানাবেন:
    পানি গরম করে এর তুলসী পাতা দিয়ে কিছুক্ষণ ফুটান। এর সাথে গোলমরিচ, লবণ ও আদা মেশান। কিছুক্ষণ ফুটানোর পর ছাঁকনি দিয়ে ছেঁকে গরম গরম পানিটা খেয়ে ফেলুন।   এতে করে গলা ব্যথায় অনেকটা আরাম মিলবে।

    লেবু পানি:
    লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। লেবু পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

    যেভাবে বানাবেন:
    পানি হালকা গরম করে এরমধ্যে লেবু চিপে নিন। প্রয়োজনে চিনি মিশিয়ে নিন। তবে চিনিতে কোন সমস্যা থাকলে এড়িয়ে চলুন।

    মধু পানি:
    গলা ব্যথায় অনেক আগে থেকে মুধ ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া মধুর আরো অনেক উপকারিতা আছে।

    যেভাবে বানাবেন:
    এক গ্লাস গরম পানিতে মধু মিশিয়ে পান করুন। দেখবেন সাথে সাথে ভালো বোধ করবেন। যাদের ডায়াবেটিস আছে তারা আগে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন।

    গরম স্যুপ:
    শীতের সন্ধ্যায় এক বাটি গরম স্যুপ কে না পছন্দ করে। গলা ব্যথা কমাতে খুব উপকারী এই স্যুপ। তবে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে যে ওই স্যুপ যেনো খুব গরম বা খুব ঝাল না হয়। গলা ব্যথার পাশাপাশি ঠাণ্ডা ও মাথাব্যথা কমাতে সাহায্য করে গরম স্যুপ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ