ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন 
  • খাবারের মান দেখতে হল ডাইনিংয়ে রাবি প্রো-ভিসি

    খাবারের মান দেখতে হল ডাইনিংয়ে রাবি প্রো-ভিসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলের ডাইনিংয়ের খাবার পরিদর্শন করেছে প্রশাসন। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শেখ মুজিবুর রহমান ও শের-এ-বাংলা একে ফজলুল হক হল পরিদর্শনে যান উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

    ডাইনিং পরিদর্শনের বিষয়ে অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, প্রায়ই অভিযোগ পাই হলগুলোর ডাইনিংয়ে দামের তুলনায় নিম্নমানের খাবার দেওয়া হয়। আমরা বাস্তব পরিস্থিতি দেখতে এসেছি। শিক্ষার্থী এবং কর্মচারীদের সঙ্গে আলোচনা করে খাবারের মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিতে হল প্রাধ্যক্ষদের নির্দেশ দিয়েছি।

    তিনি আরও বলেন, ছেলেদের ১১টি হলের মধ্যে শুধু দু-তিনটি হলের ডাইনিংয়ে ভিড় লক্ষ্য করা যায়। খাবারের মানে তারতম্যের কারণে এমন ঘটতে পারে। অতিদ্রুত হলগুলোর খাবার ব্যবস্থাপনায় সামঞ্জস্য আনা হবে। একই সঙ্গে প্রশাসন কর্তৃক হল পরিদর্শন অব্যাহত থাকবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ