ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন 
  • ৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’

    হরেক রঙের গোলাপ দিয়ে প্রিয় মানুষের মন ভেজানোর দিন আজ

    হরেক রঙের গোলাপ দিয়ে প্রিয় মানুষের মন ভেজানোর দিন আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেমের সপ্তাহ শুরু। আজ ৭ ফেব্রুয়ারি। এই দিনটি ‘রোজ ডে’ হিসেবে পালিত হয়। এই দিনে প্রিয় মানুষটিকে ফুল দিয়ে থাকেন সবাই। ভালোবাসার প্রতীকই যেন লাল গোলাপ। তাই প্রিয়জনকে লাল গোলাপ দিতেই বেশি দেখা যায়। তবে এই সময় বাজারে নানা রঙের গোলাপ পাওয়া যায়। তাই ভালোবাসার মানুষকে যে শুধু লাল গোলাপ দিতে হবে, তার কোনো মানে নেই।

    হলুদ, গোলাপি, কমলা বেগুনি যেকোনো রঙের গোলাপ দিতে পারেন আপনার সঙ্গীকে। এছাড়া নানা রঙের গোলাপের গুচ্ছ দিয়ে প্রেমিক বা প্রেমিকাকে এই দিনে সারপ্রাইজও দিতে পারেন।

    তবে কবি সাহিত্যিকগণ ভালোবাসা প্রদানে লাল গোলাপকে প্রাধান্য দিয়ে আসছেন। প্রেমের ধরন বদলে গেলেও প্রেম নিবেদনের উপকরণ লাল গোলাপের প্রচলন বদলে যায়নি।

    গোলাপ ফুলকে মনে করা হয় অনুভূতি প্রকাশের প্রতীক। মনে করা হয়, মুঘল বেগম নুরজাহান লাল গোলাপ খুব পছন্দ করতেন। কথিত আছে, নুরজাহানের মনকে খুশি করার জন্য তার স্বামী প্রতিদিন তার প্রাসাদে তাজা গোলাপ পাঠাতেন। 

    অন্য একটি বিশ্বাস অনুসারে রানি ভিক্টোরিয়ার সময়ে লোকেরা তাদের অনুভূতি প্রকাশের জন্য গোলাপ বিনিময়ের প্রথা শুরু করেছিল। এটা বিশ্বাস করা হয় যে ভিক্টোরিয়ান এবং রোমানরাও গোলাপ দিয়ে তাদের ভালোবাসা প্রকাশ করতেন। 

    তাই আর দেরি না করে আপনিও আপনার ভালোবাসার মানুষটিকে একটি গোলাপ দিয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করুন। এরতে সম্পর্ক আরো মধুর ও মজবুত হবে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ