ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • অবৈধভাবে বালু উত্তোলন : ঝালকাঠিতে তিনজনকে দুই লাখ টাকা জরিমানা

    অবৈধভাবে বালু উত্তোলন : ঝালকাঠিতে তিনজনকে দুই লাখ টাকা জরিমানা
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই ড্রেজার মালিক ও এক চালককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

    রবিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী অভিযান চালিয়ে তিনটি ড্রেজার জব্দ করেন। এ সময় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার দুই মালিক ও চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুই লাখ টাকা জরিমানা করেন।

    এনডিসি মো. বশির গাজী বলেন, নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার গোপন সংবাদ পেয়ে মজিবুর রহমান, মো. উজ্জল ও জসিম নামে তিন বালু ব্যবসায়ীকে আটক করা হয়। তারা অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারামতে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করবেন না বলে জানালে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ