ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভূমধ্যসাগরে মারা যাওয়া ২ বাংলাদেশির মরদেহ পাঠানো হচ্ছে দেশে

    ভূমধ্যসাগরে মারা যাওয়া ২ বাংলাদেশির মরদেহ পাঠানো হচ্ছে দেশে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা যাওয়া সাত বাংলাদেশির মধ্যে ২ বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি অতিরিক্ত ঠাণ্ডার কারণে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের কাছে ৭ বাংলাদেশির মৃত্যু হয়। 

    আজ মঙ্গলবার ফেসবুকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি দু'জনের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। মরদেহ নিয়ে ফ্লাইট দুটি দেশে পৌঁছাবে ১২ ও ১৩ ফেব্রুয়ারি। বাকি ৫ জনের মরদেহ বাংলাদেশে পৌঁছানোর তারিখ দ্রুতই জানানো হবে।

    রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, জয় তালুকদারের মরদেহ আগামী বৃহস্পতিবার টার্কিস বিমান টি-কে ১৮৬৪ করে রোমের লিওনার্দো ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ফ্লাইটটি ঢাকায় পৌঁছার কথা রয়েছে। কামরুল হাসান বাপ্পি নামে অপর মৃতের মরদেহ নিয়ে একই কোম্পানির উড়োজাহাজ টি-কে ১৮৬২ আগামী ১১ ফেব্রুয়ারি একই বিমানবন্দর থেকে রওনা হবে। ১৩ ফেব্রুয়ারি ঢাকায় ফ্লাইটটি পৌঁছাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ