ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে যাত্রীবাহী বাস থেকে জাটকা জব্দ

    ঝালকাঠিতে যাত্রীবাহী বাস থেকে জাটকা জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বেনাপোলগামী যাত্রীবাহী দুইটি বাসে অভিযান চালিয়ে ৬ মণ জাটকা জব্দ করেছে জেলা প্রশান ও মৎস্য বিভাগ। এ সময় বাসের চালক ও স্টাফসহ ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের পেট্রোলপাম্প মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী অভিযানে নেতৃত্ব দেন। 

    মৎস্য বিভাগ জানায়, নভেম্বর থেকে জুন ৮ মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং কেনা বেচার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর মহিপুর বন্দরের মৎস আড়ৎ থেকে যাত্রীবাহী ডলফিন পরিবহন ও সেভেন স্টার নামের দুটি বাসে ৬ মণ জাটকা নিয়ে যশোরের বেনাপোল যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির পেট্রোলপাম্প মোড়ে তল্লাশী চৌকি বসায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় বাস দুটি থেকে জাটকা জব্দ করা হয়। বাসের চালক ও স্টাফসহ ৬ জনকে জরিমানা করা হয়। জব্দকৃত জাটকা রাতেই বিভিন্ন মাদরাসা, এতিমখানা এবং সরকারী শিশু পরিবারে বিতরণ করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, এ অভিযান আগামী জুনমাস পর্যন্ত অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা না মানলে জেল-জরিমানা করা হবে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ