ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে বরিশাল বিভাগে চারজনের মৃত্যু

    ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে বরিশাল বিভাগে চারজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। এ নিয়ে বরিশাল বিভাগে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৩৯ জনে। আর করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ২৬৯। আজ বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

    স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে বরিশাল বিভাগে নতুন করে আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৮০৯ জন। বিভাগে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৬৯ জন। এর মধ্যে বরিশাল জেলায় ১১৫ জন, পটুয়াখালীতে ৫০, ভোলায় ২৪, পিরোজপুরে ৩১, বরগুনায় ২৪ ও ঝালকাঠিতে ২৫ জন রয়েছেন। হাসপাতালটির করোনা ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন ৮৬ জন। এর মধ্যে ৬২ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। বাকি ২৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, করোনা সংক্রমণের গতি কয়েক দিন ধরে কিছুটা কম। এর পেছনে সর্বাত্মক লকডাউনের সুফল রয়েছে। তবে সংক্রমণের নিম্নমুখী অবস্থা ধরে রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, সামনে ঈদ। এ সময় যাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে পাশের দেশের সীমান্ত বন্ধ রাখা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ