ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  •  রক্ত সংরক্ষণের ফ্রিজ দিলেন পটুয়াখালী আওয়ামী লীগ নেতা

     রক্ত সংরক্ষণের ফ্রিজ দিলেন পটুয়াখালী আওয়ামী লীগ নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর কার্যক্রমকে আরও গতিশীল করতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব এড. মোঃ সুলতান আহম্মেদ মৃধার পক্ষ থেকে একটি ফ্রিজ প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার (৬ মে) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে রক্ত সংরক্ষণের জন্য সন্ধানীর সেচ্ছাসেবকদের কাছে ফ্রিজটি হস্তান্তর করা হয়। সন্ধানীর সেচ্ছাসেবকরা জানান,বিভিন্ন সময় ব্লাড ডোনেশন কার্যক্রম পরিচালনা করলেও ফ্রিজের অভাবে রক্ত সংরক্ষণ করা যেত না। এ ছাড়া রক্ত সংরক্ষণের সুযোগ না থাকায় অনেক সময় মুমূর্ষু রোগীদের জন্য দ্রুত রক্ত সরবরাহ করা সম্ভব হতো না। ফ্রিজটি পাওয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান মিললে।

    বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর পটুয়াখালী জেলা সভাপতি ডাক্তার মিজানুর রহমানের সভাপতিত্বেঅনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ জাহাংগীর আলম, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোঃ ফয়জুল বাসার, পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারির অধ্যাপক দেলোয়ার হোসেন সহ মেডিকেল কলেজের চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ।

    উল্লেখ্য, করোনার শুরু থেকেই জেলা আওয়ামীলীগ নেতা সুলতান আহম্মেদ মৃধা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিতরণ করে আসছেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ