ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ের ভবন মির্মাণে অনিয়ম

    ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ের ভবন মির্মাণে অনিয়ম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের ৪৫নং গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় কোটি টাকা ব্যয়ে দ্বিতল নির্মানাধীন ভবনের নির্মান কাজ অনিয়মের অভিযোগে বন্ধ করে দিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। সরেজমিনে অভিযোগে জানা গেছে, ঠিকদার নিম্নমানের সামগ্রী ও অনিয়মের আশ্রয় নিয়ে গত ২৯ জানুয়ারি দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নিলে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে এলজিইডি কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। এতে করে যথা সময়ে বিদ্যালয় ভবন নির্মান কাজ সম্পন্ন করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে ১৬ দিন ধরে নির্মান কাজ বন্ধ থাকায় রডসহ অন্যান্য উপকরনে মরিচা দেখা দিচ্ছে।

    প্রধান শিক্ষক মহসিন খান জাকির হোসেন অভিযোগ করে জানান, এলজিইডির অর্থায়নে ৯৯ লাখ টাকা ব্যয়ে ঝালকাঠির ঠিকাদারী প্রতিষ্ঠান ইসলাম ব্রাদাস ২০২০ সালের মে মাসে নির্মান কাজ শুরু করে এবং গত ২৯ জানুয়ারি দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নিয়ে তাতে কাজের মান নিয়ে সন্দেহ হলে বিষয়টি বরিশাল এলজিইডি কর্তৃপক্ষকে অবহিত করা হলে বরিশাল এলজিইডির নির্বাহি প্রকৌশলী জাকারিয়া মহোদয় ঘটনাস্থল পরিদর্শন এসে দেখেন ৮ মিলি, ৪ মিলি ও নূরি পাথর দেয়ার কথা থাকলেও তা না দিয়ে নিম্নমানের বড় পাথর ও ২০ মিলি রডের পরিবর্তে ১৬ মিলি এবং ১২ মিলির পরিবর্তে ১০ মিলি দিয়ে ৬ ইঞ্চি ফাকা রাখার কথা থাকলেও সাড়ে ৮ ইঞ্চি দিয়ে ঢালায়ের প্রস্তুতি নেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। তাই তিনি কাজ বন্ধ করে দেন।

    এ বিষয়ে ঠিকাদার শিমুল হোসেন জানান, যথাযথ নিয়মনানুযায়ী কাজ করা হচ্ছে। তবে পাথর, রড ও কাঠের কিছু সমস্যার বিষয়ের কর্তৃপপক্ষ জানালে তা পরিবর্তন ও সকল সমস্যার সমাধান করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত কারনে কিছুদিন কাজ বন্ধ রয়েছে। খুব দ্রুতই যথাযথভাবে কাজ শুরু করা হবে।

    উপজেলা এলজিইডির প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, বিদ্যালয় ভবন নির্মান কাজে সামান্য কিছু ত্রুটি ধরা পড়লে তা ঠিকাদার সমাধান করেছে। উর্ধ্বতন কর্তপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। এখন তাদের অনুমতি পেলে কাজ সম্পন্ন করা হবে।

    এলজিইডির বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল হুদা জানান, মূলত ছাদ ঢালাইয়ের সময় কোন প্রকৌশলী উপস্তিত না থাকার বিষয়টি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরে বরিশালের নির্বাহি প্রকৌশলী জাকারিয়া ওই স্কুলে যান এবং পাথর ও রডের কিছু অনিয়ম ধরা পড়ায় কাজ বন্ধ করে দেয়া হয়েছিলো। যথাযথভাব নিয়মে ভবন নির্মান করার সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ