ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন 
  • বাড়িতেই তৈরি করি মিনারেল ওয়াটার

    বাড়িতেই তৈরি করি মিনারেল ওয়াটার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমরা অনেক সময় বাইরের কেনা মিনারেল ওয়াটার পান করি। আর ঘরে সাধারণত ফিল্টার করা বা  ফুটানো পানিতেই আস্থা রাখি।

    আমরা কি জানি? ফিল্টার করা পানি থেকে শুধুমাত্র ময়লা এবং ব্যাকটেরিয়া দূর করা যায়। কিন্তু মিনারেল ওয়াটার নানারকম খনিজ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম ইত্যাদিতে সমৃদ্ধ।

    কাজেই বুঝতেই পারছেন যে, মিনারেল ওয়াটার যদি নিয়মিত পান করা যায় তা হলে শরীরের নানা উপকারে তা লাগে। তবে একথাও ঠিক যে প্রতিদিন মিনারেল ওয়াটারের জার বা বোতল কেনা সবার পক্ষে সম্ভব নয়। তবে খুব অল্প খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারেন মিনারেল ওয়াটার।

    কীভাবে, জেনে নিন:

    উপকরণ 
    ফিল্টার করা পানি, বেকিং সোডা, এপসম সল্ট, পটাশিয়াম বাই-কার্বোনেট।

    যেভাবে করবেন 
    একটি পরিষ্কার পাত্রে ফিল্টার করা পানি -২ লিটার, বেকিং সোডা -চা-চামচের ১/৪, ইপসম সল্ট  চা-চামচের ১/৪ এবং পটাসিয়াম বাইকার্বোনেট – চা-চামচের ১/৪।

    এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। ১৫ মিনিট পর ছেকে বোতলে ভরে রাখুন আপনার বিশুদ্ধ-নিরাপদ পানি।

    নিয়মিত মিনারেল ওয়াটার পানে পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য দূর হয়, রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্তসঞ্চালন এবং হার্ট সুস্থ রাখতে সাহায্য করে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ